শুক্রবার রাত দশটায় ভাঙ্গুড়া উপজেলা সদর শরৎনগর বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুর্বৃত্তরা একটি পেট্রল বোমা নিক্ষেপ করলে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। প্রতক্ষদর্শীরা জানান কে বা কারা ফারজানা ফার্মেসির পেছন গলি থেকে পেপসির বোতলে একটি পেট্রল বোমা ছুঁড়ে দেয়। আগুনের ফুলকি দেখে পানের দোকানদার রুবেল দৌড়ে এসে এক বালতি পানি ঢেলে দিলে আগুণ নিয়ন্ত্রনে আসে। তবে বোমার আগুণের স্ফুলিঙ্গ পড়ে জহুরুল টেইলরসের সামনে সূর্যের তাপ ঠেকানো একটি পর্দা পুড়ে গেছে। ফারজানা ফার্মেসির সত্বাধিকারি ফারুক হোসেন ও রুবেল ঘটনাস্থলে পেট্রলের গন্ধ পেয়েছেন বলে এ সংবাদদাকে জানিয়েছেন। ভাঙ্গুড়া থানার ওসি আবু জাফর অবশ্য আগুনের স্ফুলিঙ্গ ছড়ানোর কথা স্বীকার করে বলেন, দুর্বৃত্তরা বড় সলতার কুপি বাতি রাস্তায় নিক্ষেপ করে আতংক ছড়ানোর চেষ্টা করে। এতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
