গাজীপুর মহানগরের নলজানি এলাকার শাহীন মিয়ার ঝুটের গোডাউনে শুক্রবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমান ঝুটসহ বিভিন্ন ভাংগারি মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, রাত সোয়া ১০টার দিকে ওই গোডাউনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মূহুর্তে আগুন গোডাউনে ঝুট ও বিভিন্ন ভাংগারি মালামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝুট ও প্লাষ্টিক, টিন, কৌটা জাতীয় ভাংরি মালামাল পুড়ে গেছে।
তিনি আরো জানান, আগুনর লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা যায় নি।
