বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গত বুধবার রাত থেকে বাইরের খাবার এবং পানি নিয়ে ওই কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সেল ফোনে এ অভিযোগ করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারও ভেতরে নিতে দেয়া হয়নি। গতকাল শুক্রবার খাবার নিয়ে একটি ভ্যান দুপুর ১টার দিকে কার্যালয়ের সামনে আসে। কিন্তু খাবার নিয়ে ভেতরে যেতে বাধা দেয় পুলিশ। গুলশান জোনের উপ-কমিশনার লুত্ফুল কবির জানান, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। এ ব্যাপারে তিনি কোনো অভিযোগও পাননি।
