গতকাল ১ ফাল্গুন এবং আজ ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস। এ উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ফুলের দোকানের পসরা বসেছে। ফুলপ্রেমী শিশু থেকে বড় মানুষও ভিড় করছে এসব দোকানে। কেউ তার প্রিয়জন অথবা শিশুকে কেউবা আবার প্রিয়জনকে আবার কেউ-কেউ তার বন্ধুদেরকে ফুল দিয়ে বসন্ত বরণ এবং ভালবাসার কথা ব্যক্ত করবে। এ সুযোগে এক শ্রেণির মৌসুমী ফুল বিক্রেতাদের দু’পয়সা রোজগারও হয়।
