দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি চিকিত্সাসেবা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ০২:৩১

উপজেলার আলমগীরটিলা আর্মি ক্যাম্পের আওতাধীন রামরতন কারবারী পাড়া গ্রামের গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিশেষ চিকিত্সা সেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ খাদেমুল হাসান রাজনের তত্ত্বাবধানে আনুমানিক একশ’ ৭০ জন উপজাতি রোগীকে চিকিত্সাসেবা প্রদান করা হয়। স্থানীয় গরীব ও চিকিত্সাবঞ্চিত জনগণ বিনামূল্যে এই বিশেষ চিকিত্সা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।