রাজধানীতে বাসে ককটেল হামলায় আহত ৩

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৪৭


রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বাসের তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে বেড়িবাঁধের লোহার গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হীরা মিয়া, নুরুল ইসলাম ও মোজাম্মেল হক।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, শনিবার ভোর ৬টার দিকে সদরঘাট থেকে গাবতলীগামী একটি বাসে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে তিনজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।