কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০৯


কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বিএনপির ৩ জন ও জামায়াত-শিবিরের ৫ জন রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতারোধে এদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।