দ্বিতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দুপুরে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে হাজার হাজার জনতার সামনে তিনি শপথগ্রহণ করেন। গতবছর ভোটে জিতে এই ময়দানেই শপথ নিয়েছিল আম আদমি পার্টির প্রথম সরকার।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শুক্রবার কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তার এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের অবসান হল।
