ফতুল্লা পুলিশের হাতে পেট্রোল বোমাসহ গ্রেফতারকৃত ছাত্রদলের দুই বোমাবাজ ক্যাডার নিজেদের অপকর্মের কথা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
গতকাল শুক্রবার মধ্যরাতে পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রদল ক্যাডার রফিক এবং রাজীব নারায়নগঞ্জব্যাপী নাশকতার সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । পুলিশের একজন উর্দ্ধতন কমকর্তা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিক ও রাজীব তাদের বক্তব্যে নারায়নগঞ্জে নাশকতার পিছনে শহর ও শহরতলীর অনেক ব্যবসায়ী আর্থিক সহায়তা দিচ্ছেন বলে জানান। তবে পুলিশ র্কমর্কতা তদন্তের স্বার্থে এসব ব্যবসায়ীদের নাম প্রকাশ করেনি।
ছাত্রদল ক্যাডার রাজীব পুলিশের জিজ্ঞাসাবাদে একাধিক ছাত্রদল ক্যাডারের নাম প্রকাশ করেছেন। মামলার তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করেনি।
জিজ্ঞাসাবাদে ছাত্রদলের দুই ক্যাডারের দাবি, নাশকতামূলক কাজে অংশ নিলে বিপুল অংকের র্অথ প্রাপ্তিসহ গ্রেফতার হলে পরিবারের ভরণপোষণের নিশ্চয়তা প্রদান করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘পেট্রোল বোমাসহ গ্রেফতারকৃত ছাত্রদল ক্যাডার রফিক এবং রাজীব ঘটনার সাথে জড়িত থাকার কথাস্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত একাধিক ব্যাক্তির নাম জানিয়েছেন। জড়িত অন্যান্য ছাত্রদল ক্যাডারদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছে পুলিশ।’
