রবিবার থেকে আবার ৭২ ঘণ্টার হরতাল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪৪
চলমান টানা অবরোধ সহিংসতার কর্মসূচির মধ্যে আবার দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। রবিবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।
বিবৃতিতে বলা হয়, “জনগণের প্রত্যাশা ছিল নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেবে সরকার। কিন্তু সরকারের মধ্যে এ ধরনের কোনো লক্ষণ পরিলক্ষিত না হওয়ায় আবার হরতালের ডাক দিতে হয়েছে।’