ফিঞ্চের শতক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:০৯

অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ  বিশ্বকাপ অভিষেকেই সেঞ্চুরি করলেন। আর এর ফলে চতুর্থ অস্ট্রেলিয়ান তিনি নাম লেখালেন। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৩৪২ রানের বড় পাহাড় গড়ে। ফিঞ্চের সেঞ্চুরির পাশাপাশি ফিফটি পেয়েছেন জর্জ বেইলি (৬৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (৫৫)।
এদিকে, যেকোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাছে অ্যালান টার্নার, জিওফ মার্শ, ডেভিড বুন, মার্ক ওয়াহ, ম্যাথু হেডেন বা অ্যাডাম গিলক্রিস্টদের সঙ্গে এখন উচ্চারিত হবে তার নাম। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ওপেন করতে নেমে সেঞ্চুরির সেই কীর্তির তালিকায় যুক্ত হলেন ফিঞ্চও।
একবার প্রাণ ফিরে পেয়ে আর পেছনে তাকাননি তিনি। ১২৮ বলে ১৩৫ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন। ১২টি চার ও তিনটি ছক্কা মারেন।