উলিপুরে ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৮
 
কুড়িগ্রামের উলিপুরে দাখিল পরীক্ষায় সাইদুর রহমান সাবু নামের এক ভুয়া পরিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
জানা গেছে, রাজবল্লভ ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী সফিকুল ইসলাম (রোল নং ১৭৬০৭০) এর পরিবর্তে উমানন্দ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ঐ ছাত্র অংশ গ্রহন করে। 
শনিবার উলিপুর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট ওয়ারেছ আনছারি ভাম্যমাণ আদালত বসিয়ে সাবুকে সাজা প্রদান করেন।