চতুর্থ দিনের মতো ফেরত পাঠানো হলো গুলশান অফিসের খাবার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪৪
চতুর্থ দিনের মতো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানকারী কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের খাবার ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিএনজিচালতি একটি অটোরিকশায় করে বিরিয়ানির প্যাকেট ও পানির বোতল কার্যালয়ের গেটের সামনে আনা হয়। তখন সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকেরা খাবারসহ অটোরিকশাটিকে ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠায়।
চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান,গতকাল সকাল থেকে ভেতরে অবস্থানকারী কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা অভুক্ত ছিলেন। তাই দুপুরের খাবার হিসেবে ওই বিরিয়ানির প্যাকেটগুলো আনা হয়। কিন্তু গোয়েন্দা সংস্থার লোকেরা তা ফেরত পাঠিয়েছেন।