মার্চে অসহযোগ আন্দোলনের চিন্তা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৪৩

সরকারের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ইতিমধ্যে বিরামহীন ৪০ দিন অবরোধ এবং সেই সাথে গত তিন সপ্তাহ দেশজুড়ে হরতাল করে এসেছেন তারা। দলের দায়িত্বশীল একজন নেতা জানান, চলতি সপ্তাহব্যাপী হরতাল শেষে শুক্রবার বিরতি দিয়ে আগামী সপ্তাহজুড়েও হরতালের পরিকল্পনা করেছে বিএনপি। অতঃপর শুক্রবারকেও হরতালের আওতামুক্ত রাখা হবে না। দলের স্থায়ী কমিটির একজন সদস্য জানান, আন্দোলনের শেষ ধাপে আসবে অসহযোগ। মার্চের প্রথম সপ্তাহ থেকেই ‘আইন অমান্য এবং অসহযোগ’ আন্দোলনের ডাক দেবেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সরকারের বিরুদ্ধে অচিরেই আইন অমান্য ও অসহযোগ আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছেন।এদিকে গুলশান অফিস সূত্রে জানা গেছে, গতকাল সারাদেশে বিক্ষোভের কর্মসূচি থাকলেও রাজধানীতে বড় কোন বিক্ষোভ করতে পারেনি ২০ দল। কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি এবং জামায়াত। বিএনপি চেয়ারপারসন নিজে মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে এখন প্রতিদিন কথা বলছেন। আন্দোলন চাঙ্গা করার জন্য দিক-নির্দেশনা দিচ্ছেন।বিএনপি নেতাদের কয়েকজন বলেছেন, তাদের কাছে যে তথ্য আছে তা হলো– ধীরে ধীরে রাজধানীতে আন্দোলন জোরদার করা হবে।আজ থেকে ৭২ ঘণ্টা হরতালপূর্বনির্ধারিত এসএসসি ও সমমানের পরীক্ষার দিন যুক্ত করে আবারো হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন জোট। জোটের নামে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গতকাল এক বিবৃতিতে আজ রবিবার ভোর ৬টা থেকে আগামী বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেন। ঘোষিত চার দিনের এ হরতালের মধ্যে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রবিবার এসএসসি ও সমমানের একটি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু হরতাল ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষাটি আগামী শুক্রবার অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলীয় নাগরিক দেখা করতে পারলেন না খালেদার সঙ্গেবিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফুল, ফল ও কাঁচাবাজার নিয়ে এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না অস্ট্রেলিয়ার নাগরিক শ্যেনওয়া চৌধুরী।গতকাল শনিবার বিকাল সোয়া ৪টার দিকে অস্ট্রেলিয়ার এই নারী খালেদা জিয়ার জন্য ফুল হাতে নিয়ে কার্যালয়ের সামনে আসেন। তার সঙ্গে থাকা সহকারীর হাতে একটি প্লাস্টিকের গামলায় রান্নার তেল, গাজর, রসুন, ফল, চিংড়িসহ কাঁচাবাজার ছিল। এসময় গোয়েন্দা সংস্থার (এসবি) সদস্যরা তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেননি।খালেদা জিয়ার কার্যালয়ের সামনে হরতালবিরোধী মিছিলগুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে হরতালবিরোধী মিছিল করেছে সাত মোটর সাইকেলের ২১ জন আরোহী। গতকাল বিকাল ৪টা ১০ মিনিটে মিছিলকারীরা মোটর সাইকেলযোগে হরতালবিরোধী শ্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কে আসেন। এ সময় তারা সড়কের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে চক্কর দেন।