আজ সার্জেন্ট জহুরুল হকের ৪৬তম শাহাদাত বার্ষিকী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ০২:১৮

আজ ১৫ ফেব্রুয়ারি শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৬তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে তার স্মরণে ও আত্মার মাগফিরাত কামনায় নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সংগঠন।

আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হিসাবে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী গুলিতে ১৯৬৯ সালের এই দিনে তিনি শাহাদাত বরণ করেন।

এ উপলক্ষে আজ বিকাল ৪টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ।