গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৩৯


গাইবান্ধার সাত উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় শনিবার দিবাগত রাত থেকে রবিবার পর্যন্ত গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেপ্তারের কথা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের  মধ্যে গাইবান্ধা সদরের তুলশীঘাটে ঢাকাগামী কোচে পেট্রেলবোমা ছুড়ে আট জনকে পুড়ে হত্যাসহ জেলার সাত থানায় বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টি, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনার আসামীও রয়েছে ।