শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে মাইথ্রিপালা সিরিসেনা তার প্রথম প্রথম বিদেশ সফরে রবিবার ভারতে যাচ্ছেন। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। খবর: এনডিটিভির।
এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরকালে সিরিসেনা শ্রীলঙ্কার শান্তি ও পুনর্গঠন-প্রক্রিয়াসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হতে পারে।
৬৩ বছর বয়সী এই নেতা আজ নয়াদিল্লি পৌঁছাবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মোদির সঙ্গে বৈঠক হওয়ার কথা। ১৭ ফেব্রুয়ারি বুদ্ধগয়ায় তীর্থযাত্রা করবেন ও তিরুপাতির একটি বৌদ্ধমন্দির পরিদর্শন করবেন। ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সফরকালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাত্ করবেন সিরিসেনা।
গত ৯ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে তত্কালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে পারজিত করেন সিরিসেনা।
