ইয়েমেনে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২৬

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০
 
শিয়া মুসলিম হুথি আন্দোলনকারীদের ক্ষমতা দখলের প্রতিবাদে ইয়েমেনে অনেকগুলো শহরে লাখো মানুষ প্রতিবাদ মিছিল করেছে। এসময় দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে হাউথিদের সঙ্গে সুন্নিদের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। শনিবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  গ্র্রহণের পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ-বিক্ষোভ হল। নিরাপত্তা শঙ্কায় এরই মধ্যে দেশটি থেকে পশ্চিমা ও আরব দেশগুলো তাদের দূতাবাস সরিয়ে নিয়েছে।
হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, দেশটির ইব্ব শহরে প্রতিবাদকারীদের লক্ষ্য করে সশস্ত্র হাউথিরা গুলিবর্ষণ করলে চারজন আহত হন।
আন্দোলকারীরা জানিয়েছেন, দুই সপ্তাহ আগে রাজধানী সানায় হাউথি-বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সুন্নি নেতা সালেহ আল-বশিরি’কে ধরে নিয়ে যায় হাউথি বন্দুকধারীরা। বৃহস্পতিবার বশিরিকে মুক্তি দিয়ে একটি হাসপাতালের ভর্তি করার পর তার মৃত্যু হয়। তার শরীরে নির্যাতনের চি‎হ্ন ছিল। বশিরির মৃত্যুর প্রতিবাদে তারা মিছিল বের করেছিলেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে হাউথিদের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওদিকে একইদিন দক্ষিণাঞ্চলীয় পার্বত্য প্রদেশ আল-বাইদায়, হাউথি যোদ্ধাদের সঙ্গে সুন্নি মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠি ও আল কায়েদা জঙ্গিদের তীব্র লড়াই হয়েছে। এতে ১৬ হাউথি যোদ্ধা ও ১০ সুন্নি নৃগোষ্ঠির সদস্য ও জঙ্গি নিহত হয়েছেন।