মিরসরাইয়ে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালকের সহকারী দগ্ধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৭


মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহত ট্রাকের সহকারী চালক নজরুল ইসলামকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছ।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর ট্রাক চালকের উদ্ধৃতি দিয়ে জানান, কুমিল্লা থেকে ভূষি নিয়ে চট্টগ্রাম আসার পথে বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় তাদের ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
নজরুলের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাশ জানিয়েছেন।