পাটগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৮
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার স্টেশনপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসীর এক  স্ত্রীকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যার পর নিহত সাথী আক্তারের (২২) লাশ পার্শ্ববর্তী ধরলা নদীতে ফেলে গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পুলিশের ধারণা, তাকে হত্যার পর লাশ গুম করতে নদীতে ফেলে দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার খোকন ঢালীর ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী রিপন ঢালীর সাথে আট মাস আগে রংপুর বাবুপাড়া গ্রামের দেলেয়ার হোসেনের মেয়ে সাথীর বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর রিপন মালয়েশিয়া চলে যায়। তারপর থেকে সাথী শশুরবাড়ীতেই বসবাস করে আসছিলেন। শনিবার সকালে শ্বশুর খোকন ঢালী ছেলের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় সাধারণ ডায়েরি করেন।
অন্যদিকে দুপুর তিনটায় ধরলা নদীর পাশ ঘেষে কলেজপাড়া এলাকার লোকজন এক মেয়ের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধারের পর এটি সাথীর মরদেহ বলে সনাক্ত করে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, ‘সাথীকে কে কি কারণে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ীর কাজের মেয়ে লাভলী আক্তার(১২) কে থানায় নিয়ে আসা হয়েছে।’