ভালোবাসার দিনে সেলেবদের প্রেমলীলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪৬
ভ্যালেন্টাইনস ডে-তে আমজনতার সঙ্গে মাতলেন তারকারাও। প্রেমবর্তায় ভরিয়ে দিলেন টুইটার। যদিও একটি দিনকে প্রেমের জন্য মানতে নারাজ এই সেলেব দল, তবুও শুভেচ্ছা জানাতে ভুললেন না এই বসন্তের। তাই এদিন সকাল সকাল সবার প্রথম টুইটটি করেছেন বলিসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেছেন, “আমাকে বলা হয়েছিল…কাউকে ভালবাসতে কোনো দিন লাগে না…ভালবাসার মানুষদের আমরা সবসময় গতকালের থেকে বেশি ভালবাসি…হ্যাপি ভ্যালেন্টাইন ডে”।
অন্যদিকে এইদিনটিতেও প্রচার সরলেন আলিয়া। শুভেচ্ছা বার্তার সঙ্গে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে!!! @maybellineindia তে নিজের ভ্যালেন্টাইনস ডে সেলফি পোস্ট করুন ও তাদের কভার ফটোতে আমার সঙ্গে ফিচার করুন!#TuUpTheLove’। সুতরাং বলাবাহুল্য একে অপরের থেকে কম যান না এই লাভবার্ড।
অন্যদিকে মজার ছলে খোঁচা দিয়ে মল্লিকা শেরাবাত লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বলা যাবে নাকি আমি গ্রেফতার হয়ে যাবো’। এছাড়া প্রীতি জিন্টা থেকে শুরু করে অনুপম খের, রোহিত রয়, মিকা সিং, রাককুমার রাও, রোহিত সিং সহ অনেকে টুইটারে ভালাবাসার বার্তা