কোপেনহেগেনে হামলা: পুলিশের গুলিতে ‘হামলাকারী’ নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪৭
 
কোপেনহেগের পুলিশ জানিয়েছে, তাদের লক্ষ্য করে গুলি চালানো এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এর আগে দেশটির রাজধানীতে দুইটি হামলা চালানো হয়েছিল। ঘটনাস্থলের কাছাকাছি পুলিশের গুলিতে ঐ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ঐ ব্যক্তি ক্যাফে ও সায়নাগগের কাছাকাছি চালানো হামলায় জড়িত ছিল কিনা তা তদন্ত করছে পুলিশ।
প্রথম হামলাটি চালানো হয়েছিল একটি আর্ট ক্যাফেতে। সেখানে বিতর্কিত লার্স ভিকাস একটি বিতর্কের আয়োজন করেছিলেন। ঐ হামলায় এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। ত্
দ্বিতীয় হামলাটি চালানো হয়,  শহরের প্রধান উপাসনালয়ের কাছে। ঐ হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
তবে এটি এখনো স্পষ্ট নয় যে, দুই হামলার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না।
রবিবার পুলিশ জানিয়েছে, নরেব্রোর জেলার বাসিন্দাদের ওপর নজরদারি করা হচ্ছিল। এসময় ঐ হামলকারী পুলিশকে দেখে একটি বন্দুক বের করে গুলি শুরু করে। এসময় পুলিশও গুলি করে।
কোপেনহেগেনের মধ্যে নোরেব্রো জেলায় প্রধানত অভিবাসীদের বাস। এটি প্রধান উপাসনালয়ের কাছ থেকে তিন মাইল দূরে। ঐ উপাসনালয়ের কাছে হামলা চালানো হয়েছিল।