রাজধানীর তুরাগের দলিপাড়া কড়ইতলা এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে নগদ আট হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফারুক মিয়া (৩২), মিজানুর রহমান (৩০)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানান, তারা বাউনিয়া বটতলা এলাকায় একটি ব্যাটারি সরবরাহ কোম্পানিতে চাকরি করেন। শনিবার রাতে ঘটনাস্থলে চাপাতি দিয়ে কুপিয়ে তাদের কাছে থাকা নগদ আট হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের মুখ গামছা দিয়ে মোড়ানো ছিল।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খোদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
