যশোর কোতোয়ালী মডেল থানার অভ্যন্তরে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে সেনাবাহিনীর তিনজন এবং পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, যশোর সেনানিবাসের সৈনিক কোরবান আলী ও তারেক এবং পুলিশ কনস্টেবল জাফর। তাদেরকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত তিনজনের অবস্থা গুরুতর বলে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই শাকিল জানিয়েছেন।
তিনি আরো জানান, আদালতের নির্দেশে প্রতিমাসে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল কোতোয়ালী থানার অভ্যন্তরে বোমা নিষ্ক্রিয় করে থাকে। ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে রবিবার এরকম ৫-৭টি বোমা আদালতের নির্দেশে নিষ্ক্রিয় করা হচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে আকস্মিক একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন।
