চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার রাতে ওই সড়কে নির্মাণাধীন পুলিশ চৌকির সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নির্মাণাধীন পুলিশ চৌকির ভেতর থেকে মই নিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় তারা পোল্ট্রি মুরগির ডিম বিক্রির একটি পিকাপ ও একটি মিশুক থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা লুটে নেয়।
ডাকাতদল পিকাপের ড্রাইভারের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা, মোবাইল সেটসহ মিশুক যাত্রীদের নিকট থেকে অর্থ ও মোবাইল সেট লুটে নেয়। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে সন্তোষপুরে অবস্থিত টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পালিয়ে যায় বলে শাহাপুর ফাঁড়ি ইনচার্জ এসআই ওলিয়ার রহমান জানান।
