বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের রাষ্ট্রদূত। রবিবার বিকেল ৫টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত হবে বলে জানা গেছে। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে সাক্ষাতের কারণ জানা যায় নি।