বলিউড এখন ভুগছে বায়োপিক জ্বরে। বিদ্যা বালন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুরের দলে নাম লেখাতে চান জ্যাকুলিন ফার্নান্দেজ। না , কোনো বায়োপিকে তার অভিনয় করার খবর আপাতত পাওয়া যায়নি। তবে তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন।
সদ্য মুক্তি পাওয়া ‘রয়’ ছবির প্রচারে তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে জ্যাকুলিন বলেন, ‘যদি কোনোদিন কোনো বায়োপিকে অভিনয় করি, তবে মাদার তেরেসার ভূমিকায় অভিনয় করতে চাইব। সেটা দারুণ এক অভিজ্ঞতা হবে। তার বিষয়ে জানতে পারব না। ভারতের ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র।’
রোমান ক্যাথলিক মাদার তেরেসা ভারতে দুস্থ মানুষদের সেবায় জীবন উত্সর্গ করেছিলেন। মিশনারিজ অফ চ্যারিটিজ গড়ে তুলতে কলকাতা শহরকেই বেছে নিয়েছিলেন তিনি। সূত্র: জি-নিউজ।
