গত বছরের ধারাবাহিকতা ধরে রেখেছেন শ্রদ্ধা কাপুর। ২০১৪ তে তার সুপারহিট এক ভিলেনের পর চলচ্চিত্র বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছিল 'হায়দার'। আর এবছর তার প্রথম সুখবরটি আসলো প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের তরফ থেকে।
ম্যাগাজিনটির '৩০ এর কমবয়সী ভারতের সফল ৩০ নারী' তালিকায় স্থান করে নিয়েছেন শ্রদ্ধা কাপুর। ফোর্বসে শ্রদ্ধার নামকে তার অসাধারণ প্রতিভার স্বীকৃতি বলে মনে করা হচ্ছে। এই স্বীকৃতি তাকে বলিউডে আসন পোক্ত করতে সহায়তা করবে বলেও মনে করছেন বি-টাউনের বোদ্ধারা।
শ্রদ্ধা কাপুর ইতিমধ্যে তার অভিনয় শৈলী ও সুরেলা কণ্ঠের কারণে প্রশংসা কুড়িয়েছেন। 'এক ভিলেন' সিনেমায় 'গলিয়া' গানে তিনি ইতিমধ্যে তার গায়কীর পরিচয় দিয়েছেন। রিমো ডিসুজার পরবর্তী সিনেমা 'এবিসিডি ২' এ বরুণ ধাওয়ান ও প্রভুদেবার সাথে তাকে দেখা যাবে। সুত্র: টাইমস অব ইন্ডিয়া
