কুশল-গহরের প্রেমে ভাঙন!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ২০:২৫
 
প্রেমে অম্ল মধুর সময় যাচ্ছে বিগবস-৭ বিজয়ী গহর খান ও কুশল ট্যণ্ডনের। ২০১৩ সালের বিগ বসের আসরে পরিচয় হওয়ার পর প্রেমে জড়িয়েছিলেন এই দুই জন। গত বছর কুশল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন ধর্মীয় বিষয় নিয়ে মতবিরোধের কারণে তারা সম্পর্ক ভঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন। তার কয়েকদিন পরই সবাইকে অবাক করে পরস্পরকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায় তাদের। এবার আবার বিরহের আভাস পাওয়া যাচ্ছে কুশলের টুইটে। তিনি মাইক্রো ব্লগিং সাইটটিতে লিখেছেন, 'ভালবাসা হচ্ছে সময়ের অপচয়, একা থাকার মজাই আলাদা...' সূত্র: টাইমস অব ইন্ডিয়া