নির্বাচনী বিধিমালা ভেঙে উপজেলায় ভোটের প্রচারে অংশ নেয়ায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে বুধবার জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ-আল মোতাহসিম স্বাক্ষরিত একটি চিঠি ও নির্দেশনা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. সিহাব উদ্দিন।
ইত্তেফাক/আরকেজি
