পাবনার সুজানগরের চরখলিলপুর গ্রামে সোমবার অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে ওই গ্রামের আফাজ উদ্দিন এবং তার আত্মীয় রমজান আলী ও আমজাদ হোসেনের একটি করে বসত ঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ আরো মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়।
জানা গেছে, সকাল নয়টার দিকে আফাজ উদ্দিনের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
