নারায়ণগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১১
 
নারায়ণগঞ্জের বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সাড়ে নয়টার দিকে বন্দর উপজেলার সালেহনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, নূর মোহাম্মদ তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।