নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:২৭
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সম্পদ (৪) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার সকালে উপজেলার নতুন বান্দুরা  গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, সোমবার সকালে সম্পদ বাড়ির উঠানে খেলা করতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ীর লোকজন সম্পদকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ীর পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার আরিফ কায়সার বলেন, এ ঘটনা থানায় জানানো হয়নি।