হরতাল চলাকালে সোমবার দুপুর ১টার দিকে সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় একটি সিএনজি অটোরিকশায় ককটেল নিক্ষেপ করলে অটোরিকশার যাত্রী হাফিজুর রহমান (১৮ মাস) ও তার বোন নাফিসা (৮) গুরুতর আহত হয়। তাদের দ্রুত ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় ড্রাইভার শহিদুল ইসলাম আহত হন।
এদিকে, নয়া সড়ক এলাকায় আড়ং শোরুমে হামলা চালিয়ে দরজা-জানালা ভাংচুর করে এবং আড়ং- এর সামনে একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমত আলী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
