যানজটে প্রধানমন্ত্রীর গাড়িবহর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৪৭
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের মধ্যেও রাজধানীর মানুষকে যানজটে পড়তে হয়েছে। এই যানজটে সোমবার প্রধানমন্ত্রীর গাড়িবহরকেও নগরীর তিনটি স্থানে থামতে হয়েছে। খবর: বাসসের।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রার আধাঘণ্টা আগে সংশ্লিষ্ট সড়ক ভ্যাকেট করার বিধান রয়েছে।
কিন্তু আজ নগরীর সড়কগুলোতে তীব্র যানজট থাকায় সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য ভিআইপি সড়ক ভ্যাকেট করা সম্ভব হয়নি। এই পথ দিয়ে তিনি গণভবন থেকে সকাল পৌনে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের দিকে যাত্রা করেন। সচিবালয়ে সকাল ১০টায় তার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক ছিল।
কিন্তু তীব্র যানজটের কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর চেষ্টার পরও নির্ধারিত যাত্রার আধা ঘণ্টা আগে ভিআইপি সড়ক ভ্যাকেট করা সম্ভব না হওয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে ফার্মগেট, বাংলামোটর ও কাকরাইল মসজিদের কাছে থামতে হয়।