পীরগঞ্জে নবজাতককে হত্যা, পিতা গ্রেফতার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:০১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামে নবজাতক সন্তানকে আছড়ে মারার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃদ্ধিগাঁও গ্রামের সুদেব রায়ের স্ত্রী অলকা রাণী রবিবার সকালে এক পুত্র সন্তান প্রসব করে। দুপুরে দিকে সুদেব তার নবজাতক সন্তানকে আছাড় মেরে হত্যা করে।
এ খবরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে পিতাকে আটক করে। সুবেদ রায় নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পীরগঞ্জ থানায় হত্যা মামলা ও শিশুর লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।