ঢাকা সফররত ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দল আগামীকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাত্ হবে। এ সময় ঢাকাস্থ ইউরোপিয় ইউনিয়নের দূতাবাসের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
