যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে শরিফুল ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
সোমবার ভোররাতে দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম বেনাপোলের গয়ড়া গ্রামের বাবর আলীর ছেলে। তার গলায় ও মাথার গুলির ছররা লেগেছে বলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিত্সক হাসান শাহারিয়ার নিশ্চিত করেছেন। শরিফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আহতের ভাই আতাউর রহমান জানান, তার ভাই শরিফুলসহ কয়েকজন সীমান্ত পার হয়ে ওপারে গরু আনতে গিয়েছিলা। ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শরিফুল আহত হয়। অন্যরা পালিয়ে রক্ষা পায়। তিনি আরও বলেন, চিকিত্সকদের পরামর্শে তারা রোগী নিয়ে ঢাকা মেডিকেলে রওনা দিয়েছেন।
বিজিবি’র দৌলতপুর ক্যািম্পের সুবেদার সাইফুল ইসলাম ঘটনাটি শুনেছেন উল্লেখ করে জানান, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।
