রিজভী ফের রিমান্ডে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ২২:১৮
গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন। এ নিয়ে চতুর্থ দফায় রিজভীকে পুলিশ রিমান্ডে পাঠানো হলো।
৫ দিনের রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আরো  ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
 রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা রিজভীকে আটক করে। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। এই রিমান্ড শেষে ৪ ফেব্রুয়ারি একই থানার আরেকটি মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। ১০ ফেব্রুয়ারি রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার একটি মামলায় আরো ৫ দিনের রিমান্ড নেয়া হয়।