১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় ডানেডিনের মাঠে ২০১৫ বিশ্বকাপের ৬ষ্ঠ ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় ভোর ৪টায়। ভোর ৩টা ৫০ মিনিটে মাঠে টচ করতে নামেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম এবং স্কটল্যান্ডের অধিনায়ক প্রেসটন মমসেন। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। স্কটল্যান্ডের পক্ষে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমেছিলেন ম্যাকলিওড এবং কাইল কোয়েটজার। নিউজিল্যান্ডের পক্ষে বোলিং ওপেন করেন টিম সাউদি।
খেলার মাত্র ১ ওভার ১ বলে কাইল কোয়েটজার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর মাঠে নামেন হামিশ গার্ডিনার। তিনিও দেখতে না দেখতে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর মাঠে প্রবেশ করেন স্কটল্যান্ডের ক্যাপ্টেন পল মমসেন। সাউদির বলে এলবিডব্লিউ হয়ে তিনিও খালিহাতে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর নামেন রিচার্ড বেরিংটন। অর্থাৎ স্কটল্যান্ডের জুটি হিসেবে মাঠে রয়েছেন ম্যাট ম্যাশন ও রিচার্ড বেরিংটন।
মাত্র তিন ওভারে স্কটল্যান্ডের ভয়াবহ ধস নেমেছিল বলা যায়। দলের এহেন ধসের মুখে জোট বাধেন ম্যাট ম্যাশন ও রিচার্ড বেরিংটন। ধীরে ধীরে ১ রান, ২ রান করে এগুতে থাকেন তারা। সুযোগ বুঝে ৪, ৬ ও হাঁকান। ভগ্নদশা থেকে দলকে টেনে নিয়ে যান শত রানের দোরগোড়ায়। ২২ ওভার ৩ বলে মাশানের হাতে প্রথম সিক্স দেখে স্কটল্যান্ড। দ্বিতীয় সিক্স আসে বেরিংটনের ব্যাট থেকে ২৫ ওভার ১ বলে। ২৭ ওভার ৫ বলে এ জুটি ভাঙে অ্যান্ডার্সনের বলে। স্ট্রেইট ছয় হাকাতে গিয়ে ক্যাচ তুলে দেয় ম্যাশন। ধরা পড়ে ম্যাককুলামের হাতে। ৭৯টি বল খেলে দলকে ৫৬ রান উপহার দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাশন।
মাঠে নামেন ম্যাথিউ ক্রস। ২৯ ওভার ৩ বলে কোরি অ্যান্ডার্সনের বলে মিলনের হাতে ধরা পড়েন বেরিংটন। ব্যক্তিগত ৫১ রান নিয়ে ফিরে যান তিনি। মাঢে নামেন জোস ডেভি। ব্যাটিংয়ে নামেন রব টেইলর।
৩৩.২ ওভারে দলের ৭ম উইকেটের পতন হয়। ব্যক্তিগত ১৪ রান নিয়ে ঘরে ফেরেন ম্যাথিউ ক্রস।
মাঠে নামার মাত্র ৮ বলের মাথায় ৩৪.৪ বলে উইকেট কিপারের হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে মাত্র ৪ রান নিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন টেইলর। শেষ উইকেট হিসেবে মাঠে নামেন মাজিদ হক। ভেট্টরির করা ৩৭তম ওভারের ২য় বলে শূন্য রানে কনফিউজিং একটি এলবিডব্লিউ নিয়ে মাঠের বাইরে যান মাজিদ হক। কনফিউজিং এ কারণে যে, আম্পায়ারের সিদ্ধান্ত দেয়ার পরও থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দিতে বেশ দেরি করেন। অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে অবশেষে আউটের সিদ্ধান্ত আসে। ফলে এ আউটের মধ্য দিয়ে এ ম্যাচে ব্যাটিং অধ্যায় শেষ করে স্কটল্যান্ড।
৩৬.২ ওভার শেষে ১৪২ রান করে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। জেতার জন্য নিউজিল্যান্ডের টার্গেট ১৪৩।
