মিরসরাইয়ে টহল ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৩৯

চট্টগ্রামের মিসরাইয়ে টহল ট্রেনের ধাক্কায় আবু বকর (৫০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফকিরহাটে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ওয়াহেদপুর এলাকার বাসিন্দা।
মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল লাইনে নাশকতা রোধে আবু বকরসহ বেশ কয়েকজন আনসার সদস্যরা ঐ এলাকায় কর্তব্যরত ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে একটি টহল ট্রেন রেল লাইনে টহল দেয়ার সময় আবু বকরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।