যশোরের মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিংগিয়া রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেন সিংগিয়া রেল স্টেশনের কাছে পৌঁছলে একটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
