সুবহানের যুদ্ধাপরাধ মামলার রায় বুধবার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:২১
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের রায় বুধবার ঘোষণা করা হবে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও অপহরণের নয়টি অভিযোগ গঠন করা হয়। গত বছরের ২৮ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার কার্যক্রম শেষ হওয়ায় গত বছরের ৪ ডিসেম্বর রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে সুবহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।