বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে মঙ্গলবার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আবু সালেক (৩১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
জানা গেছে, নিহত ট্রাক চালক আবু সালেক ইউনিয়নের কাশিমালা গ্রাম থেকে ট্রাকটি নিয়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ট্রাকটি বাবলাতলা নামক স্থানে বাসস্ট্যান্ডের পাশে পৌঁছা মাত্রই বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক আবু সালেক ঘটনাস্থলেই মারা যান ও ট্রাকে থাকা অপর তিন ব্যক্তি আহত হন। আহতদের তৎক্ষণাৎ পার্শ্ববর্তী দুপচাঁচীয়া উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আবু সালেক কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামের মৃত নবীর উদ্দিনের পুত্র।এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহালু থানায় কোন মামলা হয়নি।
