বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে বাদী হিসেবে মামলাটি করেছেন ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি। তিনি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা বলে জানা গেছে।
মামলায় খালেদা জিয়া ছাড়াও বিএনপির নেত্রী শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ ১৪ জন নেতা-কর্মীর নাম রয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবীর মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যাওয়ার সময় শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মিছিলে ককেটল বিস্ফোরণের ঘটনা ঘটে।
