শরণখোলায় কারেন্ট জালসহ ২৪ জেলে আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৫৩
আড়াই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ‘এফবি ইমা’ ও ‘এফবি ছোট হুজুরের দোয়া’ নামের দুটি ফিশিং ট্রলার থেকে ২৪ জেলেকে আটক করেছে বাগেরহাটের শরণখোলার মৎস্য বিভাগ। এ সময় ওই দুইটি ট্রলারও জব্দ করা হয়। সোমবার রাত একটার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কুমারখালী গ্রাম সংলগ্ন বলেশ্বর নদে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, কাওছার, নূরুল আমীন, রুবেল, নবী হোসেন, নজরুল, সাইফুল, ইউনুচ, সিদ্দিক, জামাল, কামরুল, মতি, মোশারেফ, মজিবর, জাকির, নাছির, বাদল, রুবেল হাওলাদার, জাকির, জামাল হাওলাদার, জাহিদুল, বেলায়েত, দেলোয়ার, জালাল ও দেলোয়ার হাওলাদার। এদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে।