নেহাত ভাগ্যের জোরে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলেন এক তরুণ। সুদূর আমেরিকা থেকে বেঞ্জামিন (২০) ঘুরতে গিয়েছিলেন স্পেনে। সেখানে ষাঁড়ের সঙ্গে দৌড়ে (বুল রানিং) অংশ নিয়ে মরতে মরতে বেঁচে যান তিনি।
IMG0
প্রথমে বুল রানিং দেখতেই গিয়েছিলেন বেঞ্জামিন। কিন্তু এরপর তার মাথায় খেয়াল চাপে নিজেই এতে অংশ নেবেন। যেমন ভাবা তেমন কাজ। সীমানার ভেতরে ঢুকে পড়ে ষাঁড়দের উত্ত্যক্ত করে ছুটতে থাকেন বেঞ্জামিন। দৌড়ানোর নিয়ম-কানুন সেভাবে জানা না থাকায় বিপদে পড়ে যান তিনি। হঠাত্ একটা ষাঁড় তার দিকে ছুটে আসে, কিন্তু পালাতে গিয়ে পড়ে যায় সে।
নিজের বাগে পেয়ে উন্মক্ত ষাঁড় বারবার তাকে মাটিতে ফেলে শিং দিয়ে আক্রমণ চালাতে থাকে। সেখানে অচেতন হয়ে পড়েন তিনি। তাকে কোনোভাবে একজন উদ্ধার করে আনে। অনেকেই ভেবেছিলেন এই মার্কিন পর্যটক হয়তো মারা গিয়েছেন। কিন্তু পরে দেখা যায় তিনি বেঁচে আছেন।
IMG1
তখনই তাকে হেলিকপ্টারের করে এক হাসপাতালে ভর্তি করা হয়। সবাই হাল ছেড়ে দিলেও ডাক্তররা শেষ চেষ্টা করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা জটিল অপারেশনের পর তার অবস্থা বিপদমুক্ত হয়। ডাক্তাররাও বলছেন, এভাবে আহত কোনো ব্যক্তিকে বাঁচানো যাবে সেটা তারাও ভাবেনি।
বেঞ্জামিনের সঙ্গে আরো তিন বিদেশি পর্যটক আহত হয়েছিলেন। তারাও সুস্থ আছেন।
IMG2
গোটা বিশ্ব থেকে প্রায় ৪০ হাজার পর্যটক স্পেনে অনুষ্ঠিত হওয়া চার দিনের এই বুল রানিংয়ে অংশ নেন। অনেকেই এর ফলে আহত হন। সূত্র: জি-নিউজ।
