মধুখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৩

মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় কেয়া (৭) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে। তার পিতার নাম মো. অহিদ সেখ। বাড়ি উপজেলার ছকড়িকান্দি গ্রামে।
করিমপুর হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. আবু সাঈদ জানান, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ছকরিকান্দি এলাকায় রাস্তা পার হয়ে নিজ বাড়িতে ফেরার সময় মাগুরা থেকে ফরিদপুরের দিকে দ্রুতগামী একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৭৪৩) শিশুটিকে চাপা দিলে ঘনটনাস্থলেই তার মৃত্যু ঘটে।