প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সৌদি আরবে গমনেচ্ছু গৃহকর্মীদের নিবন্ধনের জন্য পৃথকভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
আজ মঙ্গলবার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী গমনের রেজিস্ট্রেশন প্রক্রিয়াসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদেশ গমনেচ্ছু নিবন্ধিত প্রায় ২২ লক্ষ কর্মীর ডাটাবেজ রয়েছে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন পেশায় বিদেশে গমনেচ্ছু বাংলাদেশী কর্মীদের স্বাভাবিক নিবন্ধন কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।
