কুড়িগ্রামের উলিপুরে চাঞ্চল্যকর মিঠু হত্যাকাণ্ডে জড়িত নানা শশুর আফজাল হোসেন মুন্সিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার বিকেলে ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার গ্রাম থেকে তাকে আটক করা হয়। গত ৬ সেপ্টেম্বর গাজীপুরের কোনাবাড়িতে নিয়ে উলিপুর উপজেলার একই গ্রামের আফছার আলীর পুত্র মিঠু মিয়াকে ( ২৬) নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের বিষয়টি সিআইডি তদন্ত শুরু করে। মামলার অন্যান্য আসামিরা হলেন, শ্বশুর জমশেদ আলী, স্ত্রী জেসমিন খাতুন, শাশুড়ি আছিয়া বেগম, মো. আশরাফুল ইসলাম, মমিনুল ইসলাম, আমজাদ হোসেন, মোছা. মমেনা বেগম, রবিউল ইসলাম ও লুৎফর রহমান। উলিপুর থানা অফিসার ইনচার্জ জমির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
